ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশ ব্যাংকের বইয়ে ‘আইয়ুব খানের’ ছবি অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি অন্তর্ভুক্ত করায়  ইতিহাস বিকৃতির অভিযোগ অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (০২ অক্টোবর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের শুনানি শেষে আদেশটি দেন। আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে অর্থ সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ইমতিয়াজ আহমেদ।

 ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন জানান, ইতিহাস বিকৃতির ঘটনা অনুসন্ধানে কমিটি গঠনের নির্দেশনার পাশাপাশি রুল জারি করেছেন আদালত।

রুলে ‌‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অন্তর্ভুক্ত না করে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খানের ছবি অন্তর্ভুক্ত করে ইতিহাস বিকৃতি করা’ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে অর্থ সচিব, স্বরাষ্ট্র সচিব, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর জিএম ও বইটির প্রকাশককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print