ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির পুরস্কার বিতরণ সম্পন্ন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের সামাজিক ও স্বেচ্ছসেবী সংগঠন স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটি এবং স্বপ্নীল ব্লাড ব্যাংক কর্তৃক উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীদের সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৬ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার ঐতিহ্যবাহী শীতলপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব চিটাগং এর সভাপতি রোটারিয়ান সাব্বির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানের উদ্ভোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট রাজনীতিবিধ আ.ম.ম দিলশাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিষ্ট পুলিশের এডিশনাল ডিআইজি রোটারিয়ান মুহাম্মদ মুসলিম। স্বপ্নীল যুব কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক এম.এ রহিম পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম সভাপতি লায়ন গিয়াস উদ্দীন, সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসি, শীতলপুর উচ্চ বিদ্যালয় সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার জাকির হোসেন, কুমিরা বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যাপক নাছির উদ্দিন, লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন, লায়ন ক্লাব অব লির্বাটি চিটাগং এর লায়ন কাজী আলী আকবর জাসেদ, সংগঠনের সভাপতি মোহাম্মদ সোহেল। কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতায় উপজেলার ২৬ টি স্কুল ও মাদ্রাসার ১২৭ জন শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও প্রাইজবন্ড তুলে দেওয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print