ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ফেনসিডিল বিক্রেতার যাবজ্জীবন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

court
ছবি: প্রতিকী।

চট্টগ্রামে এক ফেনসিডিল বিক্রেতাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.নূরে আলম এ রায় দিয়েছেন।

একই রায়ে মো.জাহাঙ্গির আলম নামে উক্ত ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী রায়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৫ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জাহাঙ্গিরের বাড়ি ঘেরাও করে ১৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদি হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিলের পর ২০০৬ সালের ২০ মার্চ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (গ) ধারায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনকে রাষ্ট্রপক্ষ আদালতে উপস্থাপন করে।

দন্ডিত জাহাঙ্গির আলমের বাড়ি হাটহাজারী উপজেলার ফতেহপুর গ্রামের নূর মোহাম্মদ মাষ্টারের বাড়িতে। গত ৭ আগস্ট মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলে জামিনে থাকা আসামি জাহাঙ্গির পালিয়ে যান ।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print