ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কেএসআরএম’র রড়ে নির্মিত হবে দোহাজারী-কক্সবাজার রেললাইন

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

দেশের শীর্ষ স্থানীয় রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম লিমিটেডের সঙ্গে সিসিইসিসি-ম্যাক্স জেবির সমঝোতা চুক্তি হয়েছে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে সম্প্রতি এ সমঝোতা চুক্তি হয় কক্সবাজার সিসিইসিসি এর নিজস্ব কার্যালয়ে। চুক্তির আওতায় দোহাজারী-কক্সবাজার রেললাইন নির্মাণ প্রকল্পে ঠিকাদারী প্রতিষ্ঠান সিসিইসিসি-ম্যাক্স জেবি কেএসআরএম লিমিটেডের আন্তর্জাতিক মানসম্পন্ন রড ব্যবহার করবে।

নির্মাণকারী প্রতিষ্ঠানের চাহিদার পরিপ্রেক্ষিতে কেএসআরএম লিমিটেড পর্যাপ্ত রড সরবরাহ করবে। প্রকল্পের আওতায় ১০২ কিলোমিটার দীর্ঘ রেললাইনের ১৮৪টি ছোট বড় সেতু নির্মাণে এসব রড ব্যবহার করা হবে।

এ উপলক্ষে চুক্তি সাক্ষর অনুষ্ঠানে কেএসআরএম লিমিটেড বিক্রয় ও বিপনন বিভাগের ডিজিএম শফিকুল আলম পলাশ এবং সিসিইসিসি-ম্যাক্স জেবির ম্যানেজার এক্সিও জোং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিইসিসি-ম্যাক্স জেবির বিজনেস ম্যানেজার ঝাওক্সিউ, ম্যাটেরিয়াল ম্যানেজার হিইউলিন ও কেএসআরএম লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (বিক্রয় ও বিপনন) হাবিব উল্লাহ রাজু। –প্রেস বিজ্ঞপ্তি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print