ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে র‌্যাব-পুলিশের অভিযানে ৮০ হাজার ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ি গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

30,000 YABA & MOTORBIKE
র‌্যাবের উদ্ধার করা ৩০ হাজার ইয়াবা ও মোটর সাইকেল।

চট্টগ্রামে র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর পাহাড়তলী থানার ঈদগাঁ কাঁচারাস্তার এলাকা এবং কর্ণফুলি থানার নতুন ব্রীজ এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে ঈদগাঁহ’র একটি বাসা থেকে ৫০ হাজার ইয়াবাসহ দুই নারীসহ ৩ জন এবং নতুন ব্রীজ এলাকা থেকে ৩০ হাজার ইয়াবা ও একটি মোটর সাইকেলসহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার বড়ুয়া  জানান, গোপন খবরের ভিক্তিতে রাত সাড়ে ৮টার দিকে পাহাড়তলীর ঈদগাঁ কাঁচারাস্তা এলাকার পাঁচতলা ভবনের চতুর্থ তলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। তারা হলো-নুরুল আফসার রায়হান (২২), জাহানারা বেগম (৪০) ও সুমি বেগম (৩০)।

তিনি জানান, ভাড়া বাসা নিয়ে নুরুল আফসার রায়হান দীর্ঘাদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। এ ব্যাপারে আরো অনুসন্ধান চলছে। উদ্ধার করা এসব ইয়াবা ট্যাবলেটের আনুমানিক দাম ৩ কোটি টাকা।

এদিকে এর আগে মহানগরীর কর্ণফুলি থানার নতুন ব্রীজ এলাকা থেকে ৩০ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে আটক করেছে র‌্যাব-৭।

আটক এ মাদক ব্যবসায়ির নাম আল-আমিন (৩৮)। আটক আল আমিন চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার সংকর বাটি বটতলা গ্রামের মৃত ইয়াহিয়া মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল গোপন খবরের ভিক্তিতে এ অভিযান চালায়। এসময় একটি মোটর সাইকেল জব্দ করেছে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক এডি (মিডিয়া) চন্দন দেবনাথ এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের র‌্যাব জানতে পারে ইয়াবার একটি চালান সড়ক পথে যানবাহন যোগে চট্টগ্রাম শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর এস এম সুদীপ্ত শাহীন এর নেতৃত্বে টহল টিম মহানগরীর কর্ণফুলী থানাধীন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের শাহ আমানত সেতুর টোল প্লাজা আদায়ের অফিস কক্ষের বাম পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে।

এসময় চট্টগ্রামগামী একটি মোটর সাইকেল তল্লাশী করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যবলেট, নগদ ১৫০০ টাকা, ১টি মোবাইল সেটসহ  মোঃ আল আমিনকে আটক করা হয়। আটক এ ব্যাক্তি মোটর সাইকেলে ভীতরে কৌশলে রেখে এসব ইয়াবা পাচার করছিল। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

এব্যাপারে কর্ণফুলি থানা এবং পাহাড়তলী পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print