ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অধিনায়কত্ব ছাড়লেন নেইমার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

neymar
ব্রাজিলের অধিনায়কত্ব করবেন না আলোচিত ফুটবলার নেইমার।

ব্রাজিলিয়ান ফুটবলে চির আক্ষেপ হয়ে থাকা অলিম্পিকের সোনা জিতে অধিনায়কত্ব ছাড়ার কথা বললেন নেইমার। টাইব্রেকারে জার্মানিকে ৫-৪ গোলে জয়ের আনন্দের মধ্যেই ঘোষণা দিলেন, আপাতত কোনো পর্যায়েই ব্রাজিলের অধিনায়কত্ব করবেন না তিনি।

ফাইনালে জয়ের পর একটি টেলিভিশন চ্যানেলকে নেইমার বলেছেন, `ব্রাজিলের অধিনায়কত্ব আমার জন্য খুব বড় সম্মানের বিষয় হলেও আমি আর এই দায়িত্বে থাকছি না। আর এই বার্তাটা আমি তিতেকে এখনই দিয়ে দিতে চাই। এতে করে তিনি জাতীয় দলের জন্য নতুন একজন অধিনায়ককে খুঁজে নিতে পারবেন।`

এর আগে অলিম্পিক দলের অধিনায়ক হিসেবেও সমালোচনার মুখে পড়তে হয়েছে নেইমারকে। প্রথম দুই ম্যাচে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ও ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্র করার পর তাঁর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। তবে অলিম্পিক ফুটবলে শেষ পর্যন্ত সোনার পদক জিতে নিজের অধিনায়কত্বের মর্যাদা ভালোভাবেই রেখেছেন তিনি। নিজেকেও নিয়ে গেছেন ব্রাজিলিয়ান ফুটবলের অনন্য এক ইতিহাসের অধ্যায়ে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print