ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আন্দোলনরত জগন্নাথের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Satro-lig-attack-jogontah-s
শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হলে সেভানে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতা-কর্মীরা কয়েক দফা হামলা চালিয়েছেন। এতে আন্দোলনরত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এরমধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী সাংবাদিকদের জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট চলে। সকাল সাড়ে ৮টার দিকে সব বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হন। পরে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতা-কর্মীরা শিক্ষার্থীদের মিছিলে বাধা দেন। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে তারা মারধর করেন। ওই শিক্ষার্থীরা বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন অনুষদে চলে যান।

সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্লোগান দেন। তখন বক্তব্য দেওয়ার জন্য তারা মাইক চান। এতে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে ছাত্রলীগ কর্মীরা আবার তাদের মারধর করেন। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি মেহরাব আজাদ, সাধারণ শিক্ষার্থী গোলাম রাব্বি, অনিমেষ রায়, মোহাম্মদ রাজন আহত হন।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে বাহাদুর শাহ পার্ক এলাকার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এখানেও তাদের সড়ক থেকে সরিয়ে দিতে আরও কয়েকজনকে মারধর করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, কাউকে মারধর করা হয়নি। আন্দোলনের নামে যাতে বিশৃঙ্খলা না হয়, সে বিষয়ে তারা তদারকি রাখছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print