ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সরকারী সফরে মালয়েশিয়া গেলেন নৌ বাহিনী প্রধান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, আজ মঙ্গলবার (২৬ মার্চ)পাঁচ দিনের সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান।

আইএসপিআর এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- মালয়েশিয়া অবস্থানকালে নৌপ্রধান যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট কমান্ডার এবং মালয়েশিয়া ও শ্রীলংকান নৌবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশের নৌ প্রতিনিধি ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং তাদের সাথে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সফরকালে তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লংকাউই ইন্টারন্যাশনাল মেরিটাইম এন্ড এরোস্পেস এক্সিবিশান-২০১৯

এর ফ্লিট রিভিউ এ অংশ গ্রহণ করবেন। পরে তিনি বিভিন্ন দেশের অংশগ্রহণে International Maritime Cultural এ অনুষ্ঠানে যোগ দেবেন।

উল্লেখ্য, লিমা-২০১৯ এ অংশগ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র জয় বর্তমানে মালয়েশিয়া অবস্থান করছে। উক্ত মহড়ায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ৩১ মার্চ ২০১৯ দেশে ফিরবেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print