ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফুলকলিকে ১০ লক্ষ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

তরল বর্জ্য পরিশোধনাগার অকার্যকর (ইটিপি) বন্ধ রেখে বাইপাস লাইনের মাধ্যমে উক্ত বর্জ্য নির্গমন করে পরিবেশ দুষণের দায়ে চট্টগ্রামের পটিয়াস্থ ফুলকলি এন্ড কোং নামে একটি প্রতিষ্ঠানকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ ২৭ মার্চ (বুধবার) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের অনুষ্ঠিত শুনানীকালে এ জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় অবস্থিত মিষ্টান্ন ও বেকারী জাতীয় প্রতিষ্ঠান ফুলকলি এন্ড কোং এর অপরিশোধিত তরল বর্জ্যে পার্শ্ববতি সার্জেন্ট মহিউল খালে ফেলে আসছিল এতে করে এলাকার পরিবেশ দুষণ এবং পার্শ্ববতি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।

এ ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পায়। পরে তাদের নোটিশ করা হয়। এবং আজ শুনানীকালে ‘বর্জ্য শোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলে দূষণের দায়ে প্রতিষ্ঠানটিকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। এক মাসের মধ্যে ইটিপি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print