ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যৌন কেলেঙ্কারির দায়ে দিল্লির মন্ত্রী বরখাস্ত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

Dilli-Minister-sacksদিল্লির নারী ও শিশুকল্যাণমন্ত্রী সন্দীপ কুমারকে বরখাস্ত করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।যৌন কেলেঙ্কারির অভিযোগে বুধবার রাতে তিনি তাকে বরখাস্ত করেন।

রাতে এক টুইটার বার্তায় কেজরিওয়াল বলেন, ‘মন্ত্রী সন্দীপ কুমারের একটি সিডি তার কাছে এসেছে।যেখানে দেখা গেছে তিনি দুইজন নারীর সাথে আপত্তিকর অবস্থায় আছেন।’

এ বিষয়ে উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া বলেন, ‘আম আদমি পার্টি অশোভন আচরণ বরদাস্ত করবে না। আমি এমনকি আমার ছেলেও যদি দুর্নীতিগ্রস্ত হয় তাকেও রেহাই দেওয়া হবে না।’

তবে এ ব্যাপারে অভিযুক্ত সন্দীপ কুমারের কোনো বক্তব্য এখনও পাওয়া যায় নি।

মন্ত্রীকে সরিয়ে দিলেও অরবিন্দ কেজরিওয়ালের রাজনৈতিক বিরোধীরা এই ঘটনা নিয়ে তাকে সমালোচনা করেছেন।

উল্লেখ্য, এ নিয়ে তিনজন মন্ত্রীকে সরিয়ে দিলেন কেজরিওয়াল নেতৃত্বাধীন সরকার। এর আগে এক মন্ত্রীকে ঘুষ নেওয়ার দায়ে, অন্যজনকে শিক্ষাগত যোগ্যতার জাল সার্টিফিকেট দাখিল করার দায়ে সরতে হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print