ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ‘হালদা নদীর বর্তমান প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা আজ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image_90685_0_1302
হালদায় মা মাছের ঠাড়া ডিম। ফাইল ছবি।

হালদা নদী রক্ষা কমিটির উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশের রুই জাতীয় মাছের অন্যতম প্রাকৃতিক প্রজণন ক্ষেত্র ‘হালদা নদীর বর্তমান প্রেক্ষাপট ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ সিকান্দর খানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন দেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মনোনিত হওয়া এবং হালদা নদী রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের সংবর্ধনাও দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন হালদা নদী রক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মনজুরুল কিবরীয়া এবং হালদা নদী রক্ষা কমিটির সহ-সভাপতি ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী মোহাম্মদ ফরিদ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print