ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফণীর প্রভাবে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট ডাউন!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বঙ্গোপসাগরে অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘ফণি’ শুক্রবার বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে ‘ফণি’ আঘাত হানার আগেই নিজেই সঙ্কটে পড়েছে আবহাওয়ার অধিদফতর।

ডাউন হয়ে গেছে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট। এছাড়া ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আবহাওয়া অধিদফতরে। হটলাইনে ফোন করেও মানুষ আবহাওয়ার খবর জানতে পারছেন না।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না।

আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, একসঙ্গে অনেক মানুষ প্রবেশের চেষ্টা করায় ওয়েবসাইট ডাউন হয়ে গেছে। সমাধানের চেষ্টা চলছে। আগামী ৪ ঘণ্টার মতো ঠিক হয়ে যাবে আশা করছি।

দেশে আবহাওয়ার তথ্য জানার একমাত্র সরকারি সংস্থা আবহাওয়া অধিদফতর। সাধারণ মানুষের পাশাপাশি গণমাধ্যমকর্মীরাও এই ওয়েবসাইট (www.bmd.gov.bd) থেকে তথ্য নিয়ে থাকেন। কয়েক দিন ধরে ঘূর্ণিঝড় ‌‘ফণি’ সম্পর্কে সর্বশেষ খবর জানতে সবার চোখ ছিল এই ওয়েবসাইটে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print