ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সংসদে যোগ না দেয়ার আগের সিদ্ধান্ত ভুল ছিল: ফখরুল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে যোগ না দেয়ার বিষয়ে বিএনপির আগের সিদ্ধান্তটি ভুল ছিল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘আমাদের মনে রাখা উচিত যে, শুধু সস্তা স্লোগান দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আমাদের সংসদের ভেতরে ও বাইরে দুই দিকেই লড়াই করতে হবে’, বলেন তিনি।

রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আরও বলেন, ‘আমার বলতে কোনো দ্বিধা নেই যে, ওই মুহূর্তে সংসদে যোগ না দেয়ার বিষয়ে আমাদের আগের সিদ্ধান্ত ভুল ছিল। আমাদের অবশ্যই সব দিক দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।’

বিএনপি নেতা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত ছাত্রফোরাম এই স্মরণসভার আয়োজন করে।

ফখরুল দাবি করেন, তাদের দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং এতে কোনো ধরনের ভাঙন নেই।

বিএনপির নেতাদের কোনো জনসমাবেশে দলের সমস্যা নিয়ে কথা না বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দলের সমস্যা নিয়ে শুধু দলীয় ফোরামে কথা বলার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print