ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে গ্রাম পুলিশকে ঈদ সামগ্রী দিল জেলা পুলিশ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

DSC_0390
চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় কর্মরত গ্রাম পুলিশের জন্য ঈদ সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম জেলা পুলিশ।

গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম জেলা পুলিশ। ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতেই জেলা পুলিশ সুপারের এ আয়োজন । চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ১৫৭১জন গ্রাম পুলিশের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

গত ৬ আগস্ট নগরীর জিইসি কনভেনশন সেন্টারে জেলা পুলিশের “সন্ত্রাস ও জঙ্গি কর্মকান্ড প্রতিরোধে গ্রাম পুলিশ সমাবেশ” এ পুলিশ সুপার তাদেরকে ঈদ সামগ্রী দেয়ার কথা  ঘোষণা দিয়েছিলেন।

DSC_0394
চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় কর্মরত গ্রাম পুলিশের জন্য ঈদ সামগ্রী বিতরণ করছেন চট্টগ্রাম জেলা পুলিশ।

সোমবার দুপুর ১টায় পুলিশ সুপার সম্মেলন কক্ষে জেলার ১৪৮ জন দফাদার এবং ১৪২৩ জন চৌকিদারসহ মোট ১৫৭১ জন গ্রাম পুলিশ সদস্যেও জন্য ১৬ থানার অফিসার ইনচার্জের মাধ্যমে শাড়ি, লুঙ্গি ও ছাতা প্রদান করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ রেজাউল মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরানসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print