ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার-১০৮

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

attack-622x350
ছবি: প্রতিকী।

চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের নিয়মিত অভিযানে ১০৮ জন আসমীকে গ্রেফতার করেছে। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এসময় পুলিশ ৯৬২৬ পিস ইয়াবা,  ৪ কেজি গাঁজা ও ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গণসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিগত ২৪ ঘন্টায় মোট ১০৮ জন আসামী গ্রেফতার করা হয়। এর মধ্যে জিআর ২৬ জন, সিআর ২৮ জন ও সাজাপ্রাপ্ত ৩ জন আসামী গ্রেফতার করা হয়।

বলা হয়, বিশেষ অভিযান পরিচালনা কালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ৯,৬২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা ও ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৪টি মামলা রুজু হয়।

এছাড়াও বন্দর থানা পুলিশ ১টি ট্রাক, পতেঙ্গা থানা পুলিশ ১ জন ভিকটিম এবং মহানগর গোয়েন্দা বিভাগ ১টি বন্দুক, ১৩ টি কার্তুজ ও ১টি মোটর সাইকেল উদ্ধার করেছে বলেও বলা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print