ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বারবিকিউ চিকেন তৈরি হবে আপনার রান্নাঘরেই (রেসিপি ও ভিডিওসহ)

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নিজেই ঘরে তৈরি করে নিন বারবিকিউ চিকেন। চলুন, দেখে নিই রেসিপিটি।

উপকরণ:

– ১ টেবিল চামচ বারবিকিউ সস
– ৪টা বোনলেস চিকেন ব্রেস্ট
– ১টা মাঝারি গাজর, তেকোনা টুকরো করে কেটে সেদ্ধ করে রাখা
– অর্ধেকটা সবুজ জুকিনি, তেকোনা টুকরো করে কাটা
– অর্ধেকটা হলুদ স্কোয়াশ, তেকোনা টুকরো করে কাটা
– লবণ স্বাদমতো
– গোলমরিচের গুঁড়ো স্বাদমতো
– ১ টেবিল চামচ ওরচেস্টারশায়ার সস
– ৪ চা চামচ অলিভ অয়েল
– ৩/৪ কোয়া রসুন, ক্রাশ করা
– ৪/৬ টা পিঁয়াজ, অর্ধেক করা
– ১ চা চামচ শুকনো পার্সলি
– ১ চা চামচ ময়দা
– গার্নিশের জন্য ধনেপাতা, পুদিনাপাতা

প্রণালী:
১) চিকেন ব্রেস্ট একটি পাত্রে নিন। এতে লবণ, গোলমরিচের গুঁড়ো দিন। ওরচেস্টারশায়ার সস, বারবিকিউ সস, এক টেবিল চামচ অলিভ অয়েল দিন এবং ভালো করে মিশিয়ে নিন। ম্যারিনেট হতে দিন।
২) ২ চা চামচ অলিভ অয়েল একটি নন-স্টিক প্যানে গরম করে নিন। এতে রসুন দিয়ে সোনালি করে সাঁতলে নিন। এরপর পিঁয়াজ দিয়ে সোনালি করে ভেজে তুলুন।
৩) এতে গাজর, জুকিনি এবং স্কোয়াশ দিন। ভালো করে নেড়েচেড়ে নিন। এতে দিন লবণ, গোলমরিচ গুঁড়ো এবং শুকনো পার্সলি। নেড়েচেড়ে মাখিয়ে রান্না হতে দিন এক মিনিট। টস করে নামিয়ে নিন।
৪) ওই প্যানেই আবার বাকি অলিভ অয়েল গরম করে নিন। ম্যারিনেট হওয়া চিকেন ব্রেস্ট এতে দিয়ে দিন। দুই দিকে সমানভাবে সোনালি করে রান্না করে নিন। ঢাকনা চাপা দিয়ে রান্না করুন যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে আসে। প্লেটে নামিয়ে নিন।
৫) সস তৈরির জন্য আধা কাপ পানি গরম করে নিন ওই প্যানেই। এতে ময়দা দিয়ে হুইস্ক করে নিন। মিশ্রণটি ঘন হয়ে এলে লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিন। ছেঁকে নামিয়ে রাখুন একটি বাটিতে।

চিকেন ব্রেস্ট স্লাইস করে প্লেটে নামিয়ে নিন। এর পাশে ভেজিটেবল রাখুন, চিকেনের ওপরে কিছু সস ছিটিয়ে দিন। ধনেপাতা-পুদিনাপাতা দিয়ে সার্ভ করুন গরম গরম।

ভালো করে বুঝতে দেখে নিন রেসিপির এই ভিডিওটি:

 

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print