ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৫ ডাকাত কারাগারে, লুন্ঠিত স্বর্ণসহ ব্যবসায়ী গ্রেফতার

?

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

?
গ্রেফতারকৃত ৫ ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

প্রবাসীকে অপহরণ ও মালামাল লুটের ঘটনায় গ্রেফতারকৃত ৫ ডাকাতদের কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার তারা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে এর কাছে ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

বিষয়টি জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী। তিনি জানান, ৭ সেপ্টেম্বর বুধবার রাতে ডাকাতদের লুণ্ঠিত আরো মালামাল ও ১ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এছাড়া লুণ্ঠিত স্বর্ণ ক্রেতা চন্দনাইশ উপজেলার শিবু দেব (৪৫)কে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি নগরীর দেওয়ান বাজার দিদার মার্কেটের হ্যাপী জুয়েলার্স এর দোকান মালিক। আদালতে প্রেরণ করে তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত পরবর্তী রিমান্ড শুনানীর দিন ধার্য করেন।

বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, জবানবন্দীতে ডাকাতরা ডাকাতি ও মালামাল লুট করার বিষয়ে সত্যতা স্বীকার করে নেয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print