ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যানজটে আটকাপড়া ক্ষুব্ধ জনতা আগুন দিল ম্যাজিস্ট্রেটের গাড়িতে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট থাকায় টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেটর গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে যানজটে ভোগান্তিতে পড়া যাত্রীরা।

আজ মঙ্গলবার (০৪ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈদযাত্রার শেষ মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। টাঙ্গাইলের পাকুল্লা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। যানজটে আটকে পড়া যাত্রীরা জানান, মঙ্গলবার সকালে যানজট বেড়ে বঙ্গবন্ধু সেতু থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটারে দাঁড়ায়।

যানজট নিরসনে কাজ করছে টাঙ্গাইল জেলা ও হাইওয়ে পুলিশ। টাঙ্গাইল হাইওয়ে পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। মধ্যরাত থেকে যানবাহনের চাপ তীব্র আকার ধারণ করে। এতে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা থেকে শুরু হয় যানজট।

ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকায় চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print