ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তেলাপোকারা পালাবে…

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ছোট ছোট তেলাপোকাগুলো ঘরের বিভিন্ন জায়গায় যখন ঘুরে বেড়ায়, এদের তাড়াতে রীতিমতো যুদ্ধ করেও তেমন ‍উপকার পাওয়া যায় না। চাইলে কিন্তু তেলাপোকামুক্ত ঘর সহজেই পেতে পারেন, কীভাবে? জেনে নিন:

• আলমারিতে বা কাপড় রাখার স্থানে তোশকের নিচে শুকনো নিমপাতা বা কালোজিরা কাপড়ে বেঁধে রাখুন। নিমপাতা পানিতে দিয়ে ঘর মুছুন। তেলাপোকার উপদ্রব কমবে।

• বেকিং সোডার সঙ্গে মেশান মধু বা চিনি। মিষ্টির সঙ্গে মিশিয়ে তা ছড়িয়ে দিতে পারেন ঘরে। মিষ্টির গন্ধে তেলাপোকা সেই খাবারে আকৃষ্ট হবে ও বেকিং সোডার প্রকোপে মারাও পড়বে।

• তেলাপোকা দূর করতে ঘরের চারপাশে বোরিক পাউডারের সঙ্গে আটা বা ময়দা মিশিয়ে ছড়িয়ে দিন।

• তেজপাতা দিয়ে সহজেই তেলাপোকা তাড়াতে পারেন। তেজপাতার গুঁড়া ছড়িয়ে দিন ঘরের আনাচে কানাচে, এর গন্ধ তেলাপোকা সহ্য করতে পারে না।

• এছাড়া গোলমরিচ এক চা চামচ, রসুন আর পেঁয়াজ বাটা আধা কাপ নিয়ে এক লিটার পানিতে মিশিয়ে নিন। এবার এই পানি ঘর মোছার জন্যও ব্যবহার করুন। তেলাপোকারা পালাবে…

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print