ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের দল ঘোষণা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

photo-1474019259
ইংল্যান্ড দল।

বাংলাদেশ সফরের জন্য ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাংলাদেশ সময় আজ বেলা ৩টায় দল দুটি ঘোষণা করে ইসিবি। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল।

মরগান ও অ্যালেক্স হেলস আসছেন না তা আগেই নিশ্চিত ছিল, তবে বাংলাদেশ সফরে আগ্রহ দেখালেও ইয়ান বেল ও ক্রিস ডর্জানকে দলে নেননি নির্বাচকেরা। অন্যদিকে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন হাসিব হামীদ, বেন ডাকেট ও জাফর আনসারি। আর ১১ বছর পর টেস্ট দলে ফিরেছেন ৩৮ বছর বয়সি অফ স্পিনার গ্যারেথ বেটি।

জো রুটকে ওয়ানডে দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে টেস্ট দলে আছেন তিনি।

টেস্ট দল: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামীদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print