ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মোশন সিকনেস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাসে ভ্রমণের সময় আমাদের প্রায়ই চোখে পড়ে জানলা দিয়ে মাথা বের করে কেউ বমি করছেন। কিংবা সুপারভাইজারের কাছে পলিথিন চাইছেন। বাস, প্লেন অথবা নৌকায়- ভ্রমণের সময় মাথাঘোরা, বমি ভাব, মাথাব্যথা, অত্যাধিক লালা নিঃসৃত হওয়া, ক্লান্তি এবং সবশেষে বমি হওয়ার ডাক্তারি নাম মোশন সিকনেস।

যখন আমরা গতি অনুভব করি কিন্তু চোখে দেখতে পাই না তখনই আক্রান্ত হই মোশন সিকনেসে। মোশন সিকনেস বাচ্চাদের বেশি হলেও যেকারোরই এমনটা হতে পারে। বিশেষ করে নারীদের এ সমস্যা বেশি হয়।

মোশন সিকনেস নিয়ন্ত্রণে রাখতে যা করতে হবে-

• খেতে ইচ্ছে করছে না এমন খাবার গাড়িতে ওঠার আগে খাবেন না
• বাইরের দৃশ্য দেখা যায় এমন আসনে বসুন। সামনের সিট হলে বেশি ভালো।
• গাড়ি যেদিকে চলছে তার উল্টো দিকে মুখ করে বসবেন না।
• জার্নিতে বই পড়া, মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
• সিটের পাশের জানলা খুলে রাখুন। সতেজ বাতাস চোখে-মুখে লাগবে।
• মোশন সিকনেস আছে এমন কারো পাশে না থাকাই ভালো। অন্যের দেখে নিজেরও হতে পারে।
• বাসে গন্ধ থাকলে সুপারভাইজারকে এয়ার ফ্রেশনার স্প্রে করতে বলুন।

মোশন সিকনেসের সমস্যায় ব্যাগে রাখুন এসব খাবার-

লেবু: তাজা লেবুর গন্ধ নিমেষে গা গোলানো কমিয়ে দিতে পারে।

আদা: আদা হজমে সাহায্য করে বমি ভাব কাটিয়ে দেয়। মুখে রাখুন আদা কুচি।

আপেল: আপেল অ্যাসিডিটি কমায়। ব্যাগে রাখুন। বমি ভাব লাগলে কামড়ে খেতে থাকুন।

জলপাই: জলপাই ব্যাগে রাখতে পারেন। মোশন সিকনেস কমাতে এর তুলনা নেই।

বিট লবণ: কমলার কোয়া বিটলবণ মেখে খেলে বমি ভাব কমবে। কমলা না থাকলে শুধু বিটলবণ জিভে লাগান।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print