ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বার্গারের চেয়ে সামুচা!

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কোন খাবার কতটা স্বাস্থ্যকর তা না ভেবেই খেতে বসে যাওয়ার অভ্যাস আমাদের অনেকেরই আছে। আর খাবার যদি হয় ফাস্টফুড, তাহলে তো কথাই নেই! ধরুন, আপনাকে সামুচা অথবা বার্গারের যেকোনো একটি পছন্দ করতে বলা হলো। আপনি কোনটা নেবেন? নিশ্চয় বার্গার? কিন্তু গবেষণা বলছে সামুচা বার্গারের চেয়ে তুলনামূলক বেশি স্বাস্থ্যকর।

সম্প্রতি সেন্টার ফর সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট (সিএসই) এর একটি সমীক্ষায় দেখা গেছে সামুচায় প্রিজার্ভেটিভ হিসাবে কেমিক্যাল থাকে না। এবং এটি তাজা উপাদান দিয়ে তৈরি।

অবশ্যই দুটি খাবারই জাঙ্কফুড এবং খুব বেশি স্বাস্থ্য উপকারিতা নেই। তবে তুলনা করা হলে এ দুটির মধ্যে সামুচাই এগিয়ে থাকবে। সামুচায় যে সবজি ব্যবহার করা হয় তাতে রাসায়নিক পদার্থ থাকার সম্ভাবনা কম। এছাড়া সামুচাতে মশলার ব্যবহারও কম পরিমাণে থাকায় তা ক্ষতিকর নয় বলেই জানাচ্ছেন গবেষকরা।

গবেষণার রিপোর্টে বলা হয়, প্রক্রিয়াজাত খাবারগুলোতে যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় সেসব তাজা খাবারে থাকে না।

বার্গার, স্যান্ডউইচের মতো খাবারগুলোতে অসম্পৃক্ত চর্বি অর্থাৎ ট্রান্স ফ্যাট থাকে। যেগুলো রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এছাড়া বেশি লবণ, টেস্টিং সল্ট, মনোসোডিয়াম গ্লুটামেট ও কৃত্রিম রং থাকায় উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকি বাড়ে।

সিএসই ভারতের বিভিন্ন রাজ্যে ১৩হাজারেরও বেশি শিশুর ওপর ‘তোমার খাবার জানো’ শিরোনামে গবেষণাটি পরিচালনা করে।

এবার আপনিই ঠিক করুন বার্গার নাকি সামুচা?

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print