ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুন্সিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ২০

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

munshi_acci
মুন্সিগঞ্জে দুর্ঘটনায় কবলিত যাত্রীবাহী বাস।

মুন্সিগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জের সিরজদিখানে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জন। ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলী এলাকায় সোমবার দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ঢাকাগামী প্রচেষ্টা পরিবহন ও মাওয়াগামী গাংচিল পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান। নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print