ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে অর্থ আত্মসাৎ মামলায় অগ্রণী ব্যাংক ম্যানেজার গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে অর্থ আত্মসাতের মামলায় অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাকে (৫৯) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রবিবার (২১ জুলাই) নগরীর পাঁচলাইশ থানার জিইসি মোড়ের বাসা থেকে তাকে এই ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয় বলে জানায় দুদক।

গ্রেফতারকৃত নিবারন চন্দ্র তনচংগ্যা রাঙামাটি জেলার কাপ্তাইয়ের বরইছড়ি এলাকার প্রয়াত সুরেন্দ্র লাল তনচংগ্যার ছেলে।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অগ্রণী ব্যাংকের বান্দরবান বাজার শাখার সাবেক ম্যানেজার নিবারন চন্দ্র তনচংগ্যাসহ আরো কয়েকজন আদা ও হলুদ চাষীদের কাছে ঋণ বিতরণের নামে ২৮ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন। উত্তোলিত টাকার মধ্যে চাষীদের ১ লাখ ২০ হাজার টাকা বিতরণ করে অবশিষ্ট ২৭ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেন নিবারন চন্দ্র তনচংগ্যা। এ ঘটনা জানাজানি হওয়ার পর দুদক অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।

এ ঘটনায় দুদকের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় নিবারন চন্দ্র তনচংগ্যাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান দুদক ডিডি মাহবুবুল আলম।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print