ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কুমিল্লায় ‘ছেলেধরা’ সন্দেহে নারীসহ ৩ জনকে গণপিটুনি

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কুমিল্লায় ‘ছেলেধরা’ সন্দেহে এক নারীসহ ৩ জনকে গণপিটুনি দিয়ে আহত করেছে স্থানীয়রা। রবিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ধুতিয়া দিঘীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। গণপিটুনিতে আহতরা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রামের বাসিন্দা।

তাদের মধ্যে একজন নারী (৫০) এবং দুইজন পুরুষ। তাদের বয়স আনুমানিক ৬০ বছর। এ বিষয়ে আমড়াতলী ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন জানান, সকালে ওই ৩ ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বেজোড়া গ্রাম থেকে আমড়াতলী স্কুলের সামনে আসেন। এ সময় পাশের একটি বাড়ির সামনে গিয়ে একটি ছোট শিশুকে ডাক দিলে ‘ছেলেধরা’ সন্দেহে ওই তিন জনকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ছত্রখিল পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার বাকসী জানান, ধুতিয়া দিঘীর পাড় এলাকায় ছেলেধরা সন্দেহে নারীসহ ৩ ব্যক্তিকে গণপিটুনি দিয়ে আহত করা হয়েছে। ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print