ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে পাটের বস্তা ব্যবহার না করায় ৪ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রাতনিধিঃ
দেশে পাটের বস্তার ব্যবহার বাড়াতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পূর্বঘোষণানুযায়ী দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে সীতাকুণ্ড বাজারে পাটের বস্তা ব্যবহার না করার অভিযোগে ৪ চাউল ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার ( ২৪ জুলাই) বিকালে সীতাকুণ্ড সদরে উক্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। এসময় পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাউল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা করে তিন দোকানকে ১৫ হাজার এবং অপর আরেকটি দোকানকে ৭ হাজার টাকাসহ মোট ২২ টাকা জড়িমানা করা হয়।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বলেন,২০১০ সালের পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির মোড়কীকরণে পাটের বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক। তা না করলে এক বছর কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে দণ্ড হয়ে যাবে দ্বিগুণ। পাট মন্ত্রণালয় বলছে, ছয় পণ্যের মোড়কে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print