ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ডেঙ্গুতে মারা গেলেন তিতুমীর কলেজের ছাত্র মেহেদী হাসান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ডেঙ্গুর বিস্তারের মধ্যে মশাবাহিত এই রোগে প্রাণ হারালেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র। ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মেহেদী হাসান নামে অর্থনীতির স্নাতকোত্তরের এই শিক্ষার্থীর মৃত্যু হয়।

ওই হাসপাতালের আইসিইউতে দায়িত্বরত স্টাফ নার্স কাজী শ্যামলী সাংবাদিকদের বলেন, “ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী। তার অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৩৮ মিনিটে তিনি মারা যান।” কুমিল্লার মুরাদনগরের ছেলে মেহেদী ঢাকায় থাকতেন কলেজের পাশের শহীদ আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে।

তার বন্ধু তিতুমীর কলেজের আরেক ছাত্র ওয়াহিদ জানান, প্রচন্ড জ্বর হলে সপ্তাহ খানেক আগে মেহেদীকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। “অবস্থার অবনতি হলে সোমবার তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার ডেঙ্গু হয়েছে। প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print