ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ শিল্পকলায় ‘ক্লিক মডেল হান্ট’ অডিশন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

14429576_1419616481387958_1071049560_n
ক্লিক মডেল হান্ট প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকছেন গুণিজনরা।

চট্টগ্রামের প্রথম লাইফস্টাইল এন্ড ফ্যাশন ম্যাগাজিন ক্লিকের উদ্যোগে ‘ক্লিক মডেল হান্ট’ ২০১৬ আয়োজন করেছে প্রকাশনা প্রতিষ্ঠান বিন্দু এ্যাড এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট।

চট্টগ্রামে প্রায় অর্ধশত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধীক শিক্ষার্থী এই মডেল হান্ট অডিশনের অংশ গ্রহন করবেন।

আজ ২৪ সেপ্টেম্বর, শনিবার সকাল নয়টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমী আর্ট গ্যালারীতে মডেল হান্টের প্রথম রাউন্ড ‘প্রাথমিক বাছাই’ পর্ব অনুষ্ঠিত হবে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মডেল হান্ট প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাখাওয়াত হোসাইন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী’র বার্তা সম্পাদক হাসান আকবর, এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এয়াকুব আলী, তরুন উদ্যোক্তা রোম্মান আহমেদ।

ক্লিক মডেল হান্ট প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন ডিজাইনার ও চিত্রশিল্পী আহমেদ নেওয়াজ ও সুব্রত বড়ুয়া রণী, দৈনিক আজাদীর সহকারি সম্পাদক সাংবাদিক রাশেদ রউফ, ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী, কাজী শাহতাজ মুনমুন, সুলতানা নুরজাহান রোজী, এইচ এম ইলিয়াছ, নুজহাত নূয়েরী কৃষ্টি, নাট্য ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু এবং ফ্যাশন ফটোগ্রাফর দীপক গুপ্ত ।

চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লা থেকে প্রতিভাবান অভিনয় শিল্পী ও মডেলদের খুঁজে বের করতে এবার প্রথম বারের মতো “মডেল হান্ট” প্রতিযোগিতার আয়োজন করেছে লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ক্লিক। চারধাপে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার মাধ্যমে বেস্ট মডেল ও অভিনয় শিল্পী নির্বাচন করবে ১০ জনের বিচারক প্যানেল ।

এ বিষয়ে জানতে চাইলে ক্লিক সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, মূলত যোগ্য ও প্রতিভাবান মডেল ও অভিনয় শিল্পী খুঁজে বের করতে ক্লিকের এই উদ্যোগ ।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print