ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে বুধবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃত শিশুরা হলো- সালেহ আহম্মদের মেয়ে নাজমুন নাহার আফরিন (৭) ও আকবর হোসেনের মেয়ে জান্নাতুল ফেরদৌস(৭)। তারা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

জান্নাতুল ফেরদৌস তার নানার বাড়িতে মায়ের সাথে থাকে। তার বাড়ি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ গ্রামে।

ধলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আহম্মদ মুন্সি জানান, মাছিমপুর সরকারি প্রথামিক বিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফিরে তিন শিশু পুকুরে গোসল করতে যায়। দুজন পুকুরের পানিতে তলিয়ে গেলে আরেক শিশু বিবি মরিয়ম বাড়িতে এসে খবর দেয়। পরে বাড়ির লোকজন উদ্ধার করতে গেলে তাদের মৃত অবস্থায় পায়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print