ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১১ ছাত্রীর চুল কেটে দিয়ে সাময়িক বরখাস্ত হলেন সেই প্রধান শিক্ষিকা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

শরীয়তপুরের ভেদরগঞ্জে ১১ ছাত্রীর চুল কেঁটে দেওয়ার দায়ে প্রধান শিক্ষিকা কাবেরি গোপকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক তাকে সাময়িক বরখাস্ত করেন। শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলার ২৯ নম্বর ডিএমখালী বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নির্দেশে দপ্তরি জুমান ৫ম শ্রেণির ১১ ছাত্রীর চুল কেঁটে দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে উঠে শিক্ষার্থী ও তাদের স্বজনরা। এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মশিউল আজম হিরক ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা মিয়াকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সোমবার সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ার পর মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নিকট তারা প্রতিবেদন দাখিল করেন।

ওই দিনই জেলা শিক্ষা কর্মকর্তা বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তার প্রেক্ষিতে ঢাকা বিভাগীয় উপ-পরিচালক তাকে সাময়িক বরখাস্ত করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বুধবার দুপুরে ওই অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের আদেশ সংবলিত ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের পত্র পেয়েছি। সাথে সাথে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print