ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আফগানিস্তানে প্রেসিডেন্টের সমাবেশে বোমা হামলায় নিহত ২৪

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানির নির্বাচনী সমাবেশের কাছে বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছেন। এতে আরও ৩১ জন আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকরের এ ঘটনায় প্রেসিডেন্ট ঘানি আঘাত পাননি। তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পারওয়ান প্রদেশে একটি প্রচারণা সমাবেশের কাছে এ হামলার ঘটনা ঘটে।

প্রদেশীয় হাসপাতালের প্রধান কাসিম সাঙ্গিন জানান, হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত বোমাটি ছিল এক ধরনের হ্যান্ড গ্রেনেড। এটি সমাবেশস্থলের প্রবেশপথে একটি পুলিশের গাড়িতে লাগানো ছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print