ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সড়ক দুর্ঘটনায় নিহত চবি ছাত্রলীগ নেতা রাসেল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

30850
সড়ক দুর্ঘটনায় নিহত চবি ছাত্রলীগ নেতা রাসেল।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ ইমামুল হক রাসেল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়িরনায়েক মোঃ জাহাঙ্গীর আলম।

তিনি জানান, চবি ক্যাম্পাস থেকে মোটরসাইকেল চালিয়ে নোয়াখালীর গ্রামের বাড়ি যাওয়ার পথে ফেনী জেলার দাগনভূঁইয়া এলাকায় সকালে রাসেলকে একটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে পড়েন। পরে সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলো দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনণা করেন।

নিহত ছাত্রলীগ নেতা রাসেল গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে।

এদিকে চবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রাসেলের মর্মান্তিক এবং অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print