ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

স্বর্ণ চোরচালান মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

২০১৭ সালে শাহ আমানত বিমান বন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হওয়া  মো. শাহাদাত হোসেন (৩৩) নামে এক যুবকে ১৪ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত এবং তা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামি মো. শাহাদাত হোসেন আনোয়ারা উপজেলার বটতলী নূরপাড়া এলাকার মো. আবদুস সবুরের ছেলে। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান এ রায় দেন।  মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. ফখরুদ্দীন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়  ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার হন মো. শাহাদাত হোসেন। এঘটনায় ঘটনায় ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি পতেঙ্গা থানায় শাহাদাত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। একই বছরের ২৫ মার্চ আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। ১১ জু্লাই আদালত আসামি শাহাদাত হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print