ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

যশোরে আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

%e0%a7%81%e0%a6%bf%e0%a7%81%e0%a6%bf-3
ছবি: প্রতিকী।

যশোর সদর উপজেলার খিতিবদিয়ায় এজাজ আহমেদ (৪০) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে খিতিবদিয়া পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত এজাজ চুড়ামনকাটি ইউনিয়নের ঝাউদিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। দুই বছর আগে ২০১৪ সালের ১৮ নভেম্বর এজাজের ভাই আওয়ামী লীগ কর্মী শহিদুল ইসলামকেও দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছিল।

নিহতের স্বজনরা জানান, এজাজ সকাল সোয়া ৮টার দিকে মোটরসাইকেলযোগে যশোর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে খিতিবদিয়া পুকুরপাড়ে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে ৫/৬ জন হেলমেট পরা ব্যক্তি তার গতিরোধ করে ও এজাজকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে, তা পরে জানা যাবে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print