ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১৮০ দিনে ইউপি নির্বাচন সম্পন্ন করা কঠিন: সিইসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

AHD-CEC-webপ্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ১৮০ দিনে ইউপি নির্বাচন সম্পন্ন করা কঠিন বিষয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইউনিয়ন গুলোর নির্বাচন সম্পন্ন করা জটিল ব্যাপার হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, একটা টাইম ফ্রেমের মধ্যে আমাদের নির্বাচন করতে হয়। নির্বাচনের পর শপথগ্রহণের পাঁচ বছর পূর্ণ হওয়ার ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০১৬ উপলক্ষে এ সভার আয়োজন করে।

এসময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, ইউপি নির্বাচন মাঝামাঝি পর্যায়ে আছে। এখনো দুটি পর্যায় বাকি আছে। এবার আইনের বাধ্যবাধকতা রয়েছে। জুন থেকে রমজান শুরু হচ্ছে এসময় নির্বাচন করা কঠিন। আমরা সাধারণত সেটি করি না।

সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এসময় নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, ডিআইজি শফিকুল ইসলাম, নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, পুলিশ সুপার একেএম হাফিজ আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন, খোরশেদ আলম, কোস্টগার্ডের কমান্ডার ফয়েজ উদ্দিন, বিজিবির লে. কর্নেল ইকরাম, লে. কর্নেল ইমারতসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print