ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে কিশোরীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রামের ফটিকছড়িতে কিশোরীকে বিয়ের অপরাধে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাঁতমারা এলাকায় এ ঘটনা ঘটে।

বাল্য বিয়ের অপরাধে ইরফান রাসেল(২৩) নামের উক্ত যুবককে একহাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত কিশোরের মামা আবদুর রাজ্জাক জানান, তার ভাগিনা রাসেল পরিবারের কাউকে না জানিয়ে পাশ্ববর্তী কাঞ্চনা গ্রামের প্রবাসি সুলতানের মেয়ে মাহিনুর আক্তার(১৩)কে গত কয়েকদিন আগে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বিয়ে করে। বিষয়টি মাহিনুরের পরিবার মেনে নেয়নি। সম্ভবত তারা এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন। যার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মোবাইল কোর্টেও মাধ্যমে এ সাজা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মেয়ের অভিভাবকের কাছ থেকে অভিযোগ পেয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর চার ও পাঁচ ধারায় এ দণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print