ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাক্কালে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করা হয়।

সোমবার সকাল সোয়া ৯টার দিকে জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম ও মুক্তিযোদ্ধারা।

শফিকুল বলেন, ‘যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুঁড়িয়ে দিয়েছে তারা হলো প্রকৃত রাজাকার। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক। আমরা জেলা পরিষদের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেব।’

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, তারা এ ঘটনার তদন্ত করছেন। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মিছিল করা হয়েছে। মিছিলটি ঘটনাস্থল থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে আসে এবং প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print