ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাউজানে ছেলেকে জবাই করে হত্যা চেষ্টার, পিতা আটক

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের রাউজানে পুত্রকে হত্যাচেষ্টার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (৭ মে) সকালে উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের মগদাই গ্রামে এ ঘটনা ঘটে। আহত জাশেদুল ইসলাম (৩০) মগদাই গ্রামের অভিযুক্ত জাফর আলমের (৬০) ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সকালে তুচ্ছ একটি ঘটনার জের ধরে বাক-বিতণ্ডার এক পর্যায়ে জাফর তার পুত্র জাশেদুলকে বটি দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। এ সময় বটির আঘাতে জাসেদের গলা আংশিক কেটে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে পরিবারের সদস্যরা জাসেদকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়লে জাসেদ প্রাণে রক্ষা পায়। পরে রক্তাক্ত অবস্থায় জাসেদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তার গলায় পাঁচটি সেলাই দেওয়ার পর চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয়।

স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, জাফর আহমেদ খুবই অসৎ প্রকৃতির লোক। প্রায় সময় এলাকার মানুষের সাথে তার ঝগড়াঝাঁটি লেগেই থাকে।

ঘটনার সংবাদ পেয়ে পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি টিম মগদাই বাজার থেকে জাফর আলমকে আটক করেছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print