ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে ইয়াবাসহ বৃদ্ধ নারী আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
.

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পারুল আক্তার (৫০) নামের এক বৃদ্ধ নারীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায়  গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালায়  বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

এসময় এসআই মহিউদ্দিন এর নেতৃত্বে পুলিশ দল ঢাকামূখী সৌদিয়া পরিবহনে তল্লাশী চালিয়ে এক বৃদ্ধ মহিলার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদে আটককৃত পারুল জানান, চট্টগ্রাম শহরের কোতয়ালী এলাকা থেকে হালিম নামের এক ব্যক্তি তাকে ইয়াবাগুলি তাকে দেয় কুমিল্লা পৌছে দেওয়ার জন্য।

আটককৃত পারুল কসবা থানার, বি-বাড়ীয়া এলাকার মইনপুর গ্রামের মৃত শাহ আলমের স্ত্রী।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সর্দার বলেন, ইয়াবাসহ আটককৃত মহিলাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print