ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পাওলি দাম এখন কক্সবাজারে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

shakib-khan-and-paoli-dam
.

ভারতীয় অভিনেত্রী পাওলি দাম এখন বাংলাদেশের সৈকত নগরী কক্সবাজারে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবি কাজ করতে শুক্রবার তিনি ঢাকায় আসেন। এর পরপরই

শনিবার বিমান যোগে দুপুর ১টায় কক্সবাজারে পৌঁছান ৩৬ বছর বয়সী পাওলি। ছবিটিতে তিনি অভিনয় করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে।

কক্সবাজার পৌঁছে হোটেলের ব্যালকনি থেকে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন পাওলি। তারও আগে বিমানবন্দরে তোলা সেলফি পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে লিখেছেন, ‘বাংলাদেশে সত্তা ছবির শুটিংয়ের জন্য পথিমধ্যে।’

পরিচালক কল্লোল বলেন, ‘ফ্লাইট দেরি হওয়ায় কক্সবাজার আসতে একটু দেরি হয়ে গেছে। অসুবিধা নেই। ঠিকভাবে সম্পন্ন করতে পারলে কক্সবাজারে শাকিব খান ও পাওলি দামের কাজ শেষ হবে আশা আছে।’

%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a6%b2%e0%a6%bf_%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ae1
.

এদিন সায়মন বিচে ‘সত্তা’র একটি গানের চিত্রায়ন হচ্ছে। ‘অনেক কথার ভিড়ে অনেক কোলাহলে’ শিরোনামের গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার ও কনা।

‘আমি তোকে ছুঁতে চাই হাতে কিংবা অজুহাতে’ গানের চিত্রায়নও হবে কক্সবাজারে। এটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার।

দুটি গানের কথা লিখেছেন পরিচালক কল্লোল। নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল। ছবিটির সব গানের সুর ও সংগীত বাপ্পা মজুমদারের। এতে নগরবাউল জেমস এবং ফোকসম্রাজ্ঞী মমতাজেরও একটি করে গান আছে।

‘সত্তা’র আগে গৌতম ঘোষ পরিচালিত দুই বাংলার যৌথ প্রযোজনায় ‘মনের মানুষ’ ছবিতে অভিনয় করেন পাওলি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print