ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1437397403
.

রাজধানীর কদমতলীতে ছেলে বাবাকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বিকেলে জুরাইন মেডিকেল রোডের ৩৩৩/৩ নম্বর বাড়িতে খুন হয়েছেন বাড়ি মালিক মহর আলী (৬০)। তার মাদকাসক্ত ছেলে আমিনুল ইসলাম ওরফে সুমন তাকে গলা কেটে হত্যা করেছে বলে জানিয়েছে স্বজনরা।

নিহতের স্ত্রী আমেনা বেগম জানান, তারা নিজ ৫ তলা বাড়ির দোতলায় থাকেন। নীচ তলায় আমাদের একটি মুজার কারখানা রয়েছে। আমার দুই ছেলে এক মেয়ে আছে। বড় ছেলে সুমন কয়েকদিন আগে ভারতের একটি হাসপাতাল থেকে মাদকাসক্তির চিকিৎসা শেষে দেশে আসে।

শনিবার বিকেলে বাবার সঙ্গে বাক বিতন্ডার এক পর্যায়ে সুমন তাকে গলা কেটে হত্যা করে। পরে আমার চিৎকার শুনে নিচ তলা থেকে কারখানার কর্মচারীরা এসে আমার স্বামীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের ছোট ছেলে সিঙ্গাপুর প্রবাসী। আর মেয়ের বিয়ে হয়ে গেছে।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, ঘটনা শুনে হাসপাতালে একজন অফিসারকে পাঠানো হয়েছে। ছেলে সুমনের বিরুদ্ধে মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তবে তিনি পলাতক রয়েছেন। হাসপাতাল থেকে এসে স্বজনরা মামলা করবেন। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print