ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘আগামী নির্বাচনে ভোট কারচুপি করতে গেলে ঠ্যাং ভেঙ্গে ফেলা হবে’-দুদু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

dudu11
.

‘আগামী নির্বাচনে কেউ জনগনের ভোট কারচুপি করতে গেলে তাদের ঠ্যাং ভেঙ্গে ফেলা হবে’ বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবে না। তাকে সরে যেতেই হবে।

রবিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সভায় তিনি এসব বলেন। বিএনপি নেতা আ স ম হান্নান শাহর মৃত্যুতে এই সভার আয়োজন করে জিয়া পরিষদ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নেব এই ভেবে সরকারের মাথা গরম হয়ে গেছে। তবে যে যা বলুক, আগামীর সরকার বিএনপির সরকার। আগামী দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।’

সংগঠনের চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি নেতা অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ড. লুৎফর রহমান খান, আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, আব্দুল্লাহিল মাসুদ প্রমুখ।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print