ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

2016-07-14-19-gp-14-07-16
.

টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করে ‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়ায় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনকে ৩০ কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার বিটিআরসির চেয়ারম্যান শাজাহান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রামীণফোন আইন লঙ্গন করে দুই বছর যাবৎ ‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে। হিসাব করে দেখা গেছে, এ সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ৩০ কোটি টাকা আয় করেছে। যার কারণে তাদের এ পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে।

রবিবার বিটিআরসির সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান।

‘গো’ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাকে অবৈধ ঘোষণার কারণ হিসেবে বিটিআরসির পক্ষ থেকে বলা হচ্ছে, টেলিযোগাযোগ আইন অনুযায়ী কোনো মোবাইলফোন অপারেটর সরাসরি তাদের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে এ ধরনের ‘লাস্ট মাইল কানেকটিভিটি’সেবা দিতে পারে না। লাস্ট মাইল কানেকটিভিটি হলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেটের সর্বশেষ পর্যায়ের সংযোগ।

 

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print