ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

তরুণীকে গণধর্ষণের ঘটনায় ছয় আনসার প্রত্যাহার, গ্রেফতার ১

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

full_1315941473_1432317378
.

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় সাময়িকভাবে প্রত্যাহার করা ছয় আনসার সদস্যের মধ্যে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গণধর্ষণের শিকার হওয়া ওই তরুণীকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়েছে।
বুধবার সন্ধ্যায় শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘ধর্ষণের শিকার ওই তরুণীকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
জানা গেছে, বুধবার বিকেলে আতিকুর নামের এক আনসার সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। তবে তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। তাকে শাহবাগ থানায় দায়ের করা মামলায় আসামি করা হবে। ধর্ষণের শিকার ওই তরুণীর ভাই বাদী হয়ে মামলা করবে।
গত ২৭ অক্টোবর রাতে হাসপাতালের বহির্বিভাগে দায়িত্বরত আনসার সদস্যদের একজন ওই তরুণীকে হাসপাতালের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে ছয় আনসার সদস্য পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই কক্ষ থেকে তাকে বের করে দেওয়া হয়।  ২৯ অক্টোবর কামাল নামের এক ব্যক্তি তাকে হাসপাতালে ভর্তি করে।  ধর্ষণের ঘটনা জানাজানি হলে বুধবার অভিযুক্ত আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print