ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মেয়ে বিয়ে না দেয়ায় বাবাকে কুপিয়ে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be
.

মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় বিল্লাল হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মাচাইন ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিল্লাল হোসেন শিবালয় উপজেলার কাককোল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
বিল্লাল হোসেনের স্ত্রী অভিযোগ করেন, একই গ্রামের একলাস মাদবরের ছেলে কলেজছাত্র সুমন তার মেয়েকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব দিয়েছিল। বিয়ে দিতে রাজি না হওয়ায় সুমনই তাকে হত্যা করেছে।
হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, মাচাইন বাজারে দর্জি কাজ করতেন বিল্লাল। বুধবার রাতে তিনি বাড়ি ফেরেনি। আজ সকালে মাচাইন ব্রিজের নিচে স্থানীয়রা তার লাশ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আরিফ, দুলাল ও চিত্ত নামে তিনজনকে আটক করা হয়েছে। সুমন পলাতক রয়েছেন। তার লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print