ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে আ,লীগ-ছাত্রলীগ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

fb_img_1478106558880
.

চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি এলাকায় অধিপত্য বিস্তার কে কেন্দ্র করে গত মঙ্গলবার আওয়ামীলীগ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় পৃথক ভাবে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

গতকাল রাতে (বুধবার) নগরীর ডবলমুরিং থানয় মামলা হলেও এখনো মামলার কোন আসমীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, ঘটনার দিন (মঙ্গলবার) রাতে পুলিশের পক্ষ থেকে ৯ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। গতকাল রাতে আরো দুটি মামলা হয়। তার মধ্যে সংঘর্ষের আহত হওয়া জামসেদের মা বাদী হযে ১০ জনকে আসামী করে একটি মামলা করেন এবং পুলিশের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয় ১১জনকে আসামী করো।
fb_img_1478106547531
.

মামলার বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমদ জানান, ঘটনার দিন রাত থেকে এখন পর্যন্ত পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে। কাউকে আটক করা না হলেও পুলিশ তদন্ত করছে আর অচিরেই এ মামলার আসামীদের গ্রেফতার করা হবে।

গত মঙ্গলবার নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনী এলাকায় আধিপত্যকে কেন্দ্র করে নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত স্থানীয় ওয়ার্ড কমিশনার এইচ এম সোহেল এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন গ্রুপের মধ্যে মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’গ্রুপের বেশ কয়েকজন আহত হয় এবং অনেকের বাসা বাড়িতে লুটপাটের ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে বিবাদমান দু’গ্রুপ।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print