ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খাগড়াছড়িতে পুলিশের বাধায় বিএনপির কর্মসূচী পন্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

খাগড়াছড়ি (জেলা) প্রতিনিধি:

khagrachari-picture02-07-11-2016
.

পুলিশের বাধায় খাগড়াছড়িতে বিএনপির ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসচী পন্ড হয়ে গেছে।

দিবসটি উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‌্যালি বের হলে মুল সড়কে উঠার আগে পুলিশের বাধার মুখে পড়ে পড়লে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা। করে।

এর আগে পুলিশের বাধা উপেক্ষা করে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ে সমবেত হয়।

khagrachari-picture01-07-11-2016
.

খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাধারন সম্পাদক আবু ইউসুফ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্লাত।

সভায় বক্তারা, কর্মসূচীতে পুলিশের বাধার তীব্র সমালোচনা করে বলেন,ভবিষ্যতে আর কোন বাধা বিএনপির নেতাকর্মীরা মানবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভপতি কংচাইরী মাষ্টার,মণীন্দ্র কিশোর ত্রিপুরা,আইন বিষয়ক সম্পাদ এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা যুবদলের সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম সবুজ,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,জেলা মহিলা দলের সাধারন সম্পাদিকা কোহেলি দেওয়ানসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print