ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

image-3645
.

চট্টগ্রামে জান্নাত আরা বৃথী (২২) নামের এক গৃহবধুকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত জান্নাত আরা বৃথী পটিয়া খান মোহন এলাকার নুরুল ইসলাম মিল্টনের স্ত্রী।

নগরীর  পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর সুন্নিয়া মাদ্রাসা এলাকার পুলিশের অবসরপ্রাপ্ত জসিম উদ্দিনের মেয়ে বৃথী।

নিহত বৃথীর পিতা জসিম উদ্দিন জানান, সকালে শশুর বাড়ীর লোকজন আমাকে ফোন করে চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন হাসপাতালে আসতে বলে। আমি এসে দেখি আমার মেয়ে তার শাশুড়ির কোলে শুয়ে আছে। পরে হাসপাতালের ডাক্তাররা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান এর আগেই মৃত্যু হয়েছে।

তিনি আরোও জানান, তারা আমার মেয়েকে হত্যা করে নাটক সাজিয়ে আমাকে খবর দিয়ে নিয়ে আসে। আমার মেয়েকে আগেও তার শশুর বাড়ীর লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন করতো। এখন তার স্বামী তাকে গলা টিপে হত্য করেছে। আমি এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম এর সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরের দিকে জান্নাত আরা বৃথী নামের এক গৃহবধুকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তবে তার কিভাবে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print