ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে আরও একটি মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

টেকনাফের একই পরিবারের দুই ভাই ও ভাগিনাকে হত্যার অভিযোগে ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীনের আদালতে টেকনাফের রঙ্গীখালী গাজীপাড়ার সুলতানা রাজিয়া মুন্নি নামে এক নারী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ৫০ লাখ টাকা ঘুষ না দেয়ায় দুই ভাই ও এক ভাগিনাকে ক্রসফায়ারে হত্যা করা হয়।

বাদীপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাশেম আলী।

তিনি জানান, মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৬ মে দিবাগত রাত ২টার দিকে রঙ্গীখালী গাজীপাড়ার সৈয়দ আলম ও তার ভাই নূরুল আলম এবং তাদের ভাগিনা আনসার সদস্য সৈয়দ হোসন প্রকাশ আবদুল মোনাফকে ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে একদল পুলিশ ধরে নিয়ে যায়। পরে পরিবারের কাছ থেকে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেন ওসি প্রদীপ। টাকা দিতে অস্বীকৃতি জানালে সেদিন ভোরে ধানক্ষেতে বন্দুকযুদ্ধের নামে একসাথে তিনজনকেই হত্যা করা হয়।

বাদীপক্ষের আইনজীবী কাশেম আলী জানান, আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print