ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মিরসরাইয়ে বিএনপি নেতা কমিশনার নিজাম গ্রেফতার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

mirsarai-nizam
বিএনপি নেতা কমিশনার নিজাম উদ্দিন।

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক কমিশনার নিজাম উদ্দিনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় পৌরবাজারে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ। নিজাম উদ্দিন বারইয়ারহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামালপুর গ্রামের ইঞ্জিনিয়ার আবু বক্করের পুত্র।

জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বলেন, বিস্ফোরক দ্রব্য আইনে তার বিরুদ্ধে ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

নিজাম উদ্দিনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, যুগ্ন আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, এডভোকেট খায়রুল ইসলাম বেলাল, নুরুল আবছার, নুরুল আবছার মিয়াজী, আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই পৌর বিএনপির আহবায়ক ফকির আহাম্মদ, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম পারভেজ, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী ও মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ারুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print